Wednesday, August 12

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ধরে–বেঁধে আনতে চায় সরকার

ঢাকা : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এক ব্রিফিংয়ে বলেছেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায়।

তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারী অনেকে এখনও আছেন। চাইলেই সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। বিরত থাকার আহ্বান জানাবো। প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাহেদ উর রহমান বলেন, এই সরকার কোনো জিও পলিটিক্যাল চাপে নেই। কোনো সংকট নেই। আগের সরকার কিছু দেশের সাথে ক্ষমতায় থাকার জন্য নেগোসিয়েশন করে থাকতো কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারের তা নেই।

হামিম-০৪/ডিএসই-৮