Wednesday, July 29

দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনার – মির্জা ফখরুল

রংপুরের ঈদগাহ মাঠের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ সরকারের পতন ঘটাতে বিএনপি বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে মাঠে নেমেছে। আগামী জাতীয় নির্বাচনসহ দেশে যেকোনো নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি অংশ নেবে না।’

দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভায় বলেছেন, দেশ নাকি মধ্যম আয়ের দেশের রূপান্তরিত হচ্ছে। তাহলে এদেশে দুর্ভিক্ষ আসবে কেনো। শেখ হাসিনা বিভিন্ন প্রোগ্রামে বলেন, দুর্ভিক্ষ আসছে দুর্ভিক্ষ আসছে। দেশে দুর্ভিক্ষ হলে এর দায় শেখ হাসিনাকে নিতে হবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, ‘তিনবারের সফল প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এই সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন ‘গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন করে ছাড়বো। আপনাদের ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

রোকন-মাহমুদ/১১/ডিএসই