Wednesday, July 29

সাইকেলে, পায়ে হেটে সমাবেশে আসছে হাজার হাজার বিএনপির নেতাকর্মী

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চ

শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের মধ্যেই শুক্রবার (২৮ অক্টোবর) রাত থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। অনেকে গত বৃহস্পতিবার এসে সমাবেশস্থল ও আশপাশ এলাকায় অবস্থান করছেন।

সেখানে আসা নেতাকর্মীদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে। এসব প্যান্ডেলে অবস্থান করছেন দলটির কয়েক হাজার নেতাকর্মী।

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আজ দুপুরে শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।

রবিউল-হোসেন/১৯/ডিএসই