Wednesday, July 29

নির্বাচনই একমাত্র ‘সেইফ এক্সিট’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনই একমাত্র ‘সেইফ এক্সিট’। পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন।

সরকারকে পদত্যাগ করে সেফ এক্সিট নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা এক্সিট করবো না। আমরা ফাইটার, ফাইট করবো। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস নয়। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে ষড়যন্ত্র নেই। সেইফ এক্সিট নির্বাচন, এটি সবার জন্য সেইফ এক্সিটের জায়গা। আপনারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন।’

তিনি বলেন, অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও হবে। যাদের কাছে নালিশ করেন, তাদের দেশে কোথায় তত্ত্বাবধায়ক সরকার আছে? এই ভূত মাথা থেকে নামান।

সাব্বির/২২/ডিএসই