Wednesday, July 29

চীনে বহুতল ভবনে আগুন

চীনের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির চাংশা শহরের ওই ভবনে অগ্নিকাণ্ডে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে শুক্রবার সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে এবং বেশ কয়েকটি তলায় আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই ভবনটিতে চীনের সরকারি টেলিকমিউনিকেশন্স কোম্পানি চীনা টেলিকমের অফিস রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভবনটির একাধিক তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে এবং ভারী কালো ধোঁয়া বের হচ্ছে।

সিসিটিভি/০১/ডিএসই