Wednesday, July 29

ডেপুটি স্পিকার হতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু

জাতীয় সংসদ

নতুন ডেপুটি স্পিকারের শপথ আগামী রবিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের সপ্তম লেভেলে রাষ্ট্রপতির চেম্বারে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন সিনিয়র সহকারী সচিব শওকত আকবর স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। তবে নতুন ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা এখনো ঘোষণা করা হয়নি।

ডেপুটি স্পিকার পদের জন্য রাজনীতির অন্দরমহলে কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। তারা হলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

তবে পাবনা-১ আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু সবুজ সংকেত পেয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর ২৫ জুলাই জাতীয় সংসদ সচিবালয় ফজলে রাব্বী মিয়ার আসনটি (গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা) শূন্য ঘোষণা করা হয়।

রাব্বি/২৫/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *