Wednesday, July 29

বিসিএসে ক্যাডার সিস্টেম বাতিলের সুপারিশ পরিকল্পনা মন্ত্রীর

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিসিএস প্রশাসন ও ইকোনমিক ক্যাডার এক হওয়ায় কাজের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজের অনেক ক্ষতি হয়েছে। এজন্য আমাদের ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। রাজনৈতিক ব্যক্তি, বাঙালি ও কিউরিয়াস ব্যক্তি হিসেবে আমার কিছু অভিব্যক্তি আছে যা আমি সাহস করে বলে ফেলি। আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে?

মঙ্গলবার (২৩ আগস্ট) নগরীর ফার্মগেটে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) মিলনায়তনে স্ট্যাকচার অব ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ সিভিল সার্ভিসে: ইটশ ইভ্যালুয়েশন সিন্স ১৯৭৭ গবেষণা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বের স্বীকৃত উন্নত দেশ আমেরিকা-ইউরোপে কি এই সিস্টেম আছে? উন্নত দেশে ক্যাডার সার্ভিস না থেকে যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা কেন পারবো না। ব্রিটিশরা কি ক্যাডার সার্ভিসে কাজ করে? আমি নিজেও কিন্তু ক্যাডারের মানুষ। ক্যাডারের অনেক সুযোগ-সুবিধা ভোগ করেছি। আমাদের কৃষক ও শ্রমিকের কি ক্যাডার আছে? তারা কিন্তু অনেক ভালো করছে। আমাদেরও ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। এশিয়ায় প্রোপার সেন্সে সিভিলাইজেশন হয় না। পাকিস্তান, ভারত বাংলাদেশে ক্যাডার সিস্টেম আছে ভয়ঙ্কর ভাবে।

তিনি বলেন, নানা ক্যাডারে বিভক্ত আমলাতন্ত্রের কী প্রয়োজন? তবে সার্ভিস থাকবে। যে যার দায়িত্ব পালন করবে। ডাক্তাররা ডাক্তারের দায়িত্ব পালন করবে। যে ব্যক্তি যে কাজে দক্ষ সেই ব্যক্তি সেই কাজে দায়িত্ব পালন করবে। জোড় করে কারও ওপর কাজ চাপিয়ে দেওয়া উচিত নয় বলে জানান তিনি।

শারমিন/০২/ডিএসই