Wednesday, September 16

আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

বাংলাদেশ প্যালেস্টাইনের প্রতি পূর্ণ সমর্থন জানায়

সোমবার (৮ আগস্ট) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে।

বিবৃ‌তি‌তে বলা হয়, ইসরায়েলের এসন্ত্রাসী আক্রমণ বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়। সেখানকার সমস্যার স্থায়ী সমাধান করতে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ প্যালেস্টাইনের জনগণের অধিকার এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সমর্থন প্রকাশ করছে।

দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে বাংলাদেশ প্যালেস্টাইনের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে ব‌লে বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়।

ডেস্ক-রিপোর্ট/২৬/ডিএসই