Wednesday, July 29

নিষেধাজ্ঞা থাকায় পুলিশ মহাপরিদর্শক কি নিউইয়র্কে যেতে পারবেন?

পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ

আগামী ৩১ আগস্ট শুরু হতে যাওয়া তৃতীয় ‘ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিটে’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য হিসেবে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর আলোচনা ওঠে যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা বেনজীর যেতে পারবেন কি না?

তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ নিউ ইয়র্কে জাতিসংঘ পুলিশ প্রধান সম্মেলনে যোগ দিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয় পরররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সোমবার সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, এ বিষয়ে তার খোঁজ নিতে হবে।

সোমবার ঢাকায় ফরেইন সার্ভিস একাডেমিতে সাংবাদিকরা তা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব মাসুদ বলেন, “এই রকম একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট আছে বা এই রকম একটা কনভেনশান আছে, জাতিসংঘের মিটিংয়ে যেতে গেলে … কিন্তু আমার অতীতে দেখেছি যে… কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও আমরা দেখেছি। সুতরাং এটা না হওয়া পর্যন্ত আগে থেকে বলা মুশকিল।”

আইজিপিকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া কিংবা তাকে যেতে দেওয়ার কোনো সবুজ সঙ্কেত- কোনোটি সরকার পেয়েছে কি না, সেই প্রশ্ন করা হয় মাসুদ বিন মোমেনকে।

তিনি বলেন, “এটা আমরা এখনও যোগাযোগ করি নাই, হয়ত সামনের দিনগুলোতে যোগাযোগ করব।”

রওনক/২১/ডিএসই