Wednesday, July 29

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ

পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ পুনর্মিলনীতে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি আশা প্রকাশ করি, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। 

রোজিনা-রেণু/০৩/ডিএসই