Wednesday, July 29

বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

বৃহস্পতিবার থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন

আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে দেশে ফিরতে শুরু করবেন বাংলাদেশি হজযাত্রীরা। তবে প্রথম ফিরতি ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি।

বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা হয়। সভায় হজ পরবর্তী ব্যবস্থাপনার করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা।

হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

রুশদী/০৯/ডিএসই