Wednesday, July 29

করোনায় মৃত্যু ১২ জনের

প্রতীকী ছবি

দেশে ৩ জুলাই সকাল ৮টা থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ২৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১২ জনের। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৮২ জন করোনা রোগী।

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

রফিক/১১/ডিএসই