Wednesday, July 29

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলিতে ৬ জন নিহত

শিকাগো পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন (ছবি: এনপিআর.ওরগ)

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ইলিনয়ের শিকাগো নগরীর কাছে কুচকাওয়াজে গুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছে।

শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০ টার দিকে কুচকাওয়াজ শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দে অনুষ্ঠান অকস্মাৎ বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর শিকাগো শহর পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডেভিড ব্রাউন ৩৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

শিকাগো কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, “আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে। একটি আগ্নেয়াস্ত্রের প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইনপ্রয়োগকারী বেশ কয়েকজন কর্মকর্তা হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তায় কাজ করছেন।”

প্রত্যক্ষদর্শীদের মতে গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালাতে দেখা গেছে। তাদের কেউ কেউ রক্তাক্ত ছিল।

শিকাগো-ট্রিবিউন/০১/ডিএসই