Wednesday, July 29

সন্তানদের সাথে প্রধানমন্ত্রীর সেলফি

সন্তানদের সাথে প্রধানমন্ত্রী

সড়ক পথে নিজের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার পথে পদ্মা সেতুতে সন্তানদের নিয়ে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে সেলফি তোলেন তিনি। পদ্মা সেতু উদ্বোধনের পর সড়ক পথে গোপালগঞ্জে এটা প্রধানমন্ত্রীর প্রথম সফর।

সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।

পদ্মা সেতু পার হওয়ার সময় সেখানে নেমে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী ও তার দুই সন্তান। এ সময় পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেন তারা।

সেলফি তোলার পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

রাফসান/০১/ডিএসই