Wednesday, September 16

Tag: সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক : বাড়তি বোনাস ১১৬ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

সোনালী ব্যাংক : বাড়তি বোনাস ১১৬ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সোনালী ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, উৎসাহ বোনাস বিষয়ে সোনালী ব্যাংকের যে নিজস্ব নীতিমালা আছে, সে অনুযায়ী তিনটির বেশি বোনাস হয় না। তারপরও ২০২৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৮৭০তম পর্ষদ বৈঠকে পাঁচটি বোনাস দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। তবে এই অনুমোদন করা হয় শর্তসাপেক্ষে। বলা হয়, ভবিষ্যতে কোনো ধরনের নিরীক্ষা বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আপত্তি উঠলে বাড়তি টাকা ফেরত দিতে সবাই বাধ্য থাকবেন এবং ব্যক্তিগত অঙ্গীকারনামা দেবেন। আর এভাবেই অঙ্গিকারনামা দিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়ে গেছে ১১৬ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে নীতিমালাবহির্ভূতভাবে দেওয়া বাড়তি দুই বোনাসের অর্থ ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার ন...