Thursday, September 3

Tag: সীমান্ত

বিশ্বের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি যুক্ত করে দেশের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি যুক্ত করে দেশের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সিলেট : দেশের দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে থার্মাল ইমেজিং ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিজিবি। এ জন্য সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ চালু করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর সদরদফতরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম ও বনাঞ্চল বেষ্টিত এলাকাসহ সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারিকে আরও কার্যকর ও সহজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন , ‘সীমান্তের যেসব দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত (ওয়াইল্ড) এলাকা রয়েছে, যেখানে সরেজমিন জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত দুষ্কর, সে সমস্ত জ...
বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ : অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিয়েছে বিজিবি

বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ : অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিয়েছে বিজিবি

প্রচ্ছদ, সীমান্ত
ঢাকা : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যাওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কাছে দুটি শটগান ও একটি ওয়াকিটকি হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। গতকাল মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় খেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে দুটি শটগা...