Monday, November 2

Tag: সাংবাদিকতা

অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই

অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই

জাতীয়, প্রচ্ছদ
পঞ্চগড় : বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশায় যুক্ত ব্যক্তিদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকদের পেশাগত নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করা জরুরি। শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারের কাছ থেকে বেতন পান। ফলে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতা কেবল পদবি কিংবা পরিচয়পত্রের মাধ্যমে নির্ধারিত হয় না, এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলার বিষয়ও জড়িত। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ শি...