Monday, November 2

Tag: লুটপাট

রাজধানীতে গত তিন দিনে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ

রাজধানীতে গত তিন দিনে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ

জাতীয়, প্রচ্ছদ
বিশেষ প্রতিনিধি : সর্বশেষ শনিবার রাতে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পাশাপাশি রাজধানীতে গত তিন দিনে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কোথাও অস্ত্রধারীদের হামলা, কোথাও জমি দখলের চেষ্টা, আবার কোথাও বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। একই দিন সকালে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে অস্ত্রধারীদের হামলা ও দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। এরও আগে বৃহস্পতিবার রাতে শাহ আলীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, পৃথক এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন,...