বার্সেলোনা ৫-০ ব্যবধানে এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল
টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপার লক্ষ্যে
লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে গোলের বন্যা বইয়ে দিল বার্সেলোনা। এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল ৫-০ ব্যবধানে।
স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করেছেন নতুন অধিনায়ক রাফিনিয়া ও অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ। অন্য গোলটি অভিষিক্ত ফরোয়ার্ড করিম আদেয়েমির।
ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এলচের ডিফেন্ডার ভিক্তর চুস্ত বক্সের মধ্যে রাফিনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা।
স্পট কিক থেকে ডান পোস্ট ঘেঁষে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আদেয়েমি। মাঝমাঠ থেকে বল পুনরুদ্ধারের পর লামিনে ইয়ামালের পাস পেয়ে রাফিনিয়া বল বাড়িয়ে দেন আদেয়েমিকে। অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন সদ্য বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় নাম লেখানো এই জার্মান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরো বাড়ে। ৬৭ মিনি...
