Thursday, September 3

Tag: মক্কা ডিফেন্স প্যাক্ট

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গঠিত নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানরা অংশ নেবেন। গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তির মূল উদ্দেশ্য হলো যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য হবে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো এ ধারা। ইস্তাম্বুল বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, জোটের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন ও সহযোগিতার বিষয়গুলো আলোচনায় উঠতে পারে ব...
মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আমরা আগ্রহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আমরা আগ্রহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে কোনো ডেভেলপমেন্ট আছে কি না জানতে চাইলে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, না তবে  মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে আমরা আগ্রহ প্রকাশ করছি। বাংলাদেশ এখন ইজ অ্যা কান্ট্রি অব রেকগনিশন এবং একটা আগ্রহ আছে, যারা মিডল ইস্টের (মধ্যপ্রাচ্যের) স্টেকহোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারস আছেন এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপে, তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। হুমায়ুন কবির আরও বলেন, মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। সেখানে মিডল ইস্টে মানে যদি এমনও হয় যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে সেখানে তো না যাওয়াটাই অস্বাভাবিক। সো, লেটস সি- ইটস বিয়িং ভিউড পজিটিভলি। মক্কা প্রতিরক্ষা চুক্তি...