দিল্লিতে ২৩ হাজার আধা সামরিক ও সশস্ত্র পুলিশ মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচিকে সামনে রেখে ভারতের রাজধানীতে ২২১ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ২৩ হাজার সদস্য থাকবেন বলে জানা গেছে।
জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় থেকে আধাসামরিক বাহিনীর সদস্যদের দিল্লিতে আনা হচ্ছে। পাশাপাশি দিল্লি পুলিশও বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করছে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির ডাকে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সেখানে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠিও বক্তব্য দেন।
ধ্রুব রাঠি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি বিভিন্ন ভোটকেন্দ্রের তথ্য তুলে ধরে জীবিত ব্যক্তিদের মৃত বা অনুপস্থিত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেন। বক্তব্যের শুরুতে তিনি ‘ভোট চোর’ বললে সমবেত জনতা ‘গদি ছোড়’ স্লোগান দেন।
ধ্রুব রাঠি প্রধ...


