শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়
ঢাকা : শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক এক সেশনে কথা বলছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সেখানে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে ভারতে আশ্রিত পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রের মাধ্যমে এর উত্তর দিয়েছে। তারা বলেছেন, এটির একটি প্রক্রিয়া রয়েছে এবং প্রক্রিয়াটি আইনি ও সুগঠিত। সুতরাং যতদুর জানা গেছে এতে আদালত জড়িত। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়।’
দীনেশ ত্রিবেদী বলেন, ‘শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসেনি। সেই সময়ে বাংলাদেশের দুঃখজনক পরিস্থিতির কারণে এটি ঘটেছিল ...

