Monday, November 2

Tag: ভবিষ্যৎবানী

ভবিষ্যৎবানী : সেপ্টেম্বর ২০২৮-এর মধ্যে আমেরিকার পতন

ভবিষ্যৎবানী : সেপ্টেম্বর ২০২৮-এর মধ্যে আমেরিকার পতন

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক : ‘আমেরিকার নস্ট্রাডামাস’ নামে পরিচিত জন হোগ ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পতন, পারমাণবিক হামলা এবং ২৭ বছরব্যাপী একটি বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তার দাবি, বিশ্ব এমন এক ভয়াবহ অস্থিরতার মুখোমুখি হতে পারে, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ওপর। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই জীবনের আনন্দ উপভোগ করে নেওয়া উচিত। মার্কিন লেখক জন হোগ গত চার দশক ধরে বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামাসের নামে প্রচলিত ভবিষ্যদ্বাণীগুলো বিশ্লেষণ করে আসছেন। নস্ট্রাডামাস মূলত তাঁর দুর্বোধ্য ও রহস্যময় ভবিষ্যদ্বাণীমূলক লেখার জন্য পরিচিত। হোগ সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর কাছে তাঁর ভবিষ্যৎবাণীগুলো তুলে ধরেন। সেখানে তিনি কয়েক শতাব্দী আগের কিছু লেখার সঙ্গে বর্তমান বিশ্বের ঘটনাপ্রবাহের যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছেন। ...