নিউ ইয়র্কে প্রকাশ্যে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার প্রকাশ্যে দিনের বেলায় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকষ্মিক ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ব্যাংকটি জানিয়েছে, এরিন পিয়াচেন্টি ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বিজনেস সিলেকশন ও কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
রয়টার্স জানায়, হামলার ঘটনার পর মিডটাউন ম্যানহ্যাটন এলাকার রাস্তায় যান চলাচল থমকে যায় আর আকাশচুম্বি ভবনগুলোর মাঝ দিয়ে জরুরি পরিষেবার গাড়িগুলোর ভিড় জমে যায়।
মঙ্গলবার রয়টার্সকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংকটি বলেছে, “আমাদের সহকর্মীকে হারিয়ে আমরা হতবাক ও গভীরভাবে শোকাহত। তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন যার অভাব আমরা ভীষণভাবে অনুভব করবো। তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।”
নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে ...
