Monday, November 9

Tag: বৃটিশ রাজপরিবার

ডা. জুবাইদা রহমানের সাথে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবার্গের সাক্ষাৎ

ডা. জুবাইদা রহমানের সাথে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবার্গের সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী-সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ সকালে ঢাকায় ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিজ রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবার্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ডাচেস অব এডিনবার্গকে আন্তরিক স্বাগত জানান। নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু-কিশোর ও তরুণদের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি চক্ষুস্বাস্থ্য এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে তাঁর ধারাবাহিক উদ্যোগ ও সচেতনতামূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। সাক্ষাৎকালে তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, নারীর প্রতি সহিংসতা ...