Thursday, September 3

Tag: বিন্না ঘাস

সড়ক ও বাঁধের সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি

সড়ক ও বাঁধের সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে সড়ক ও বাঁধের সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, বৈঠকে বিন্নি ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে তা বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি সব কিছু পর্যালোচনা করবে। বৈঠকে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী সামনে এ ঘাসের উপযোগিতা বিস্তারিত তুলে ধরা হয়। বৈঠকে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবেলায় বিন্না ঘাসের ব্যবহার হচ্ছে। বিন্না ঘাসের লম্বা মূল বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভ...