প্রিমিয়ার লিগের শুরুতে ৪-১ গোলে জয় ম্যানচেস্টার সিটির
স্পোর্টস ডেস্ক : রায়ান চেরকি ও আরলিং হালান্ডের জোড়া জোড়া গোলে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দারুণ শুরু করেছে সিটি। ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।
শুক্রবার সেলর্হাস্ট পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান। হেড থেকে করা তার গোলেই এগিয়ে যায় সিটি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে চেরকি গোল করলে ব্যবধান হয় ২-০। প্যালেসের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি।
মিনিট দুয়েক পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান কমায় প্যালেস। তবে নিজেদের প্রচেষ্টায় নয়। অতিথিদের আত্মঘাতী গোলে কমে এক গোলের ব্যবধান। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক বারে লেগে ফিরে এসে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পিঠে লেগে জালে জড়িয়ে যায়।
তিন মিনিট পর আবারও সিটির দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন চেরকি। প্রিমি...
