গ্যাস, বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের অপরিকল্পনা ও নজিরবিহীন লুটপাট দায়ী
ঢাকা : শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে এই মুহূর্তে। সরকারের অপরিকল্পনা, নজিরবিহীন লুটপাট দুর্নীতি এর জন্য দায়ী। পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা সরকারকে ক্ষমতায় থাকতে দেব না।
গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলবাজি এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয় বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “তারা বলছিল এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম বাড়ে নাই; কোনো কিছুর...
