Monday, November 2

Tag: নিষিদ্ধ আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি আটক

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রবিবার (৪ অক্টোবর) সকালে লালবাগ থানার ওসি জামিল আহমেদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) শনিবার (০৩ অক্টোবর) রাতে লালবাগ থানা এলাকার ১৩৮/১৭, লালবাগ রোডের একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাগ থানার ওসি বলেন, শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। শারমিন সুলতানা সর্মির স্বামী ড. মো. শাহাদাত হোসেন নিপু বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত। তিনি একসময় বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলেও জানা গেছে। কানিজ-০৪/ডিএসই-১০...