নগর ভবন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
ঢাকা : আজ (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় 'নগর ভবন' পরিদর্শন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর ভবনে অবস্থিত দুর্যোগকালীন জরুরি পরিচালন কেন্দ্র ‘শীতলক্ষ্যা হল’-এ ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ওপর তৈরিকৃত একটি তথ্যচিত্র দেখেন এবং পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন...
