মাথায় রাখবেন, স্বাভাবিক সময়ে আমরা সরকারের দায়িত্বে আসিনি : সাংবাদিকদের তথ্যমন্ত্রী
ঢাকা : মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান সাংবাদিকদের বলেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে। দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামো ও আমলাতন্ত্রের মধ্যেই সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে, যা এক দিনে পরিবর্তন করা সম্ভব নয়।
আন্দালিভ রহমান বলেন, ১৭ বছর পর সরকার যে দায়িত্ব পেয়েছে, তা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। দীর্ঘ সময়ের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকারের দায়িত্ব পালন সহজ নয়।
তিনি বলেন, উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি। বর্তমান আমলাতন্ত্রকে নিয়েই সরকারকে কাজ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে যে প্রশাসনিক ধারা চলে এসেছে, সেটিও এক দিনে পরিবর্তন করা সম্ভব নয়।
আ...
