জাতিসংঘ সদর দপ্তরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উচ্ছ্বাস
ঢাকা : জাতিসংঘে আয়োজিত ‘সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি’ শীর্ষক সাইড ইভেন্টের ১১তম আসরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন জাতিসংঘ সদর দপ্তরে এক সময়ের সংকীর্ণ কক্ষ ছেড়ে বড় পরিসরে মূলধারায় জায়গা পাওয়া আমাদের ‘বিরাট পদোন্নতি’।
সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অধিবেশন শুরু হওয়ার মুহূর্তে তাকে পুরো সেশনের জন্য পাওয়া বিশেষ সৌভাগ্যের বিষয়।
সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে এই আয়োজনে উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্ট ও ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু জোসে রামোস-হোর্তা। ব্রাজিলের মন্ত্রী ওয়েলিংটন দিয়াসসহ বিশ্বনেতাদের উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানে ড. ইউনূস রসিকতা করে বলেন, অতীতে এমন আয়োজনের জন্য জাতিসংঘের ছোট একটি কোণার কক্ষে স্থান মিলত এবং সবার সেখানে যায়গা হতো...
