অন্টারিও লেকের নাম এখন ‘লেক আমেরিকা’
আন্তর্জাতিক ডেস্ক : ওভাল অফিসে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কানাডার কর্মকর্তারা আমাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছেন। তারা খুবই অসভ্য মানুষ। তাই আমরা অবিলম্বে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ (Lake America) করতে যাচ্ছি।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও তার উত্তরের প্রতিবেশী কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ক্রমেই তীব্রতর হওয়ার মধ্যে হোয়াইট হাউসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই রিপাবলিকান নেতা বলেন, ওন্টারিও হ্রদটির নাম পরিবর্তন করে ‘লেক অব আমেরিকা’ করার বিষয়টি আসলে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম। আপনারা জানেন, আমরা ‘গালফ অব মেক্সিকো’ নামে একটি জায়গার নাম পরিবর্তন করেছি এবং এখন সেটিকে নিয়মিত ভাবেই ‘গালফ অব আমেরিকা’ বলা হচ্ছে।
ট্রাম্প আরও বলেন, তাই বিষয়টি যদি এভাবে চিন্তা করেন, তাহলে আমাদের একটি উপসাগর আছে এবং একটি হ্রদ আছে। এখন ...
