আলোচনায় ডাক বিভাগ : লাভ নয়, জনসেবাই লক্ষ্য
ঢাকা : সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানিয়েছেন, শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারি পণ্যও।
তিনি বলেন, বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে মৌসুমি ফলসহ মোট প্রায় ৪০০ টন পণ্য পরিবহণ হয়েছে, যা এর আগে ডাক বিভাগের মাধ্যমে কখনো পরিবহণ হয়নি।
প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা-এই মাশুলেই চলছে স্পিড পোস্ট।
মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। সঙ্গে গেছে ফ্রিজ, আলমারি ও ওয়ারড্রবের মতো বড় আসবাবপত্র। শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্রও পাঠানো হয়েছে।
এছাড়া রান্নাঘরের দা-বঁটি-ছুরি, হাঁড়ি-পাত...
