সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে
ঢাকা : গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জনজীবনে তীব্র দুর্ভোগের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশার বাণী শুনিয়েছেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতির ‘কিছুটা উন্নতি হবে’ বলে জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটা কৌশল নিয়েছি। সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে, ইনশাল্লাহ।”
তিনি বলেন , দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও ‘পর্যাপ্ত গ্যাস দিতে না পারায়’ অনেক বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না।
তিনি আরো বলেন, “গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে। পাওয়ার প্ল্যান্টকে গ্যাস দিতে না পারলে বিদ্যুৎ উৎপাদন হবে না।
কানিজ-১২/ডিএসই-৮...
