উৎপাদনের মৌসুমে লোডশেডিং : চা শিল্পে বিপর্যয়ের ঘণ্টা
বিশেষ প্রতিবেদক : দেশে নিবন্ধিত চা বাগান রয়েছে ১৬৭টি।মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, পঞ্চগড়, ঠাকুরগাঁও - এই সাত জেলার মোট ২ লাখ ৭৯ হাজার ৫০৬ দশমিক ৮৮ একর জমিতে গড়ে উঠেছে চা বাগানগুলো। সবচেয়ে বেশি আয়তনের জমিতে চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। সেখানে চা বাগান গড়ে উঠেছে দেড় লাখ একরেরও বেশি জমিতে। তথ্য অনুযায়ী, বৈশ্বিক চা উৎপাদনে বাংলাদেশের অবদান ৩ শতাংশ।
দেশের অতি ধনাঢ্য ব্যবসায়ীদের একটি বড় অংশ চা উৎপাদনের সাথে জড়িত। সিলেটের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী, শ্রীমঙ্গলের নূরজাহান, রাজনগরের আমিনাবাদ, চান্দবাগ, জৈন্তাপুর উপজেলার হাবিবনগর, খান চা, আফিফানগর, লালাখাল - এই বাগানগুলোর মালিকানা প্রতিষ্ঠান এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড, যার ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান চৌধুরী।
শ্রীমঙ্গলের ডিনেস্টন, বালিশিরা, রাজঘাট, আমরাইল, ভাড়াউড়া, রশিদপুর, দারাগাঁও - এই সাত চা বাগান...
