Thursday, September 3

Tag: ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস

খেলাধুলা, প্রচ্ছদ
ডারউইন : অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস লিখল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ১-০ ব্যবধানে। সামনে আরও একটি টেস্ট। অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪ বাংলাদেশ: ৪২৬ ও ৫৭/১ ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী এই জয়ের নায়ক বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ৬৬ রানে ৫ উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, চতুর্থ ইনিংসে চাপের মুখে স্পিন কতটা ভয়ংকর হতে পারে। হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। পুরো ম্যাচে তার শিকার ৯ উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি তাদের ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়েছে। কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো বড় পুঁজি এনে দিতে পারেনি। ২৮৪ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার লড়াই। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়াই ছিল পরিষ্কার ফে...
ডারউইনে দূর্দান্ত বাংলাদেশ

ডারউইনে দূর্দান্ত বাংলাদেশ

খেলাধুলা, প্রচ্ছদ
ডারউইন : দুই দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রানে দিন শেষ করে বাংলাদেশের লিড এখন ১৫৩ রানের। প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষদিকে অস্ট্রেলিয়া তিন উইকেট দ্রুত তুলে কিছুটা স্বস্তি পেলেও, তার আগে প্রায় পুরো দিনই ছিল বাংলাদেশের দাপট। তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি (১০১) বাংলাদেশের ইনিংসকে দিয়েছে শক্ত ভিত। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েছেন। ১৯৬৪ সালে হানিফ মোহাম্মদের পর অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় এশিয়ান ব্যাটার হয়েছেন তানজিদ। এটি তার ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি। দিনের শুরুতে মুমিনুল হকের (৪৯) বিদায়ে ভাঙে তার সঙ্গে করা ১০২ রানের জুটি। তার পর অন্য প্রান্তে তার সঙ্গী হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন দুর্...