শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি’র আবেদন নিয়ে প্রকাশিত খবর বিভ্রান্তিকর : উপ-প্রেস সচিব
ঢাকা : গণ-অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
তথ্য যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ এবং প্রাপ্ত নথি পর্যালোচনার ভিত্তিতে তিনি জানিয়েছেন, একটি আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন সুজন মাহমুদ। পোস্টে তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টির প্রকৃত তথ্য জানতে পেরেছেন।
সাইদুর রহমান তাকে জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্...
