Monday, November 2

Tag: অফিসাসর্স ক্লাব

অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার

অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রচ্ছদ
ঢাকা : শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনের সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি বনানীর একটি বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। এ বিষয়ে রাতে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন চোখে একটু কম দেখতেন। তিনি ওই ভবনের তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। সেখানে মরদেহের সুরতহাল স...