২৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি
সংবাদ সম্মেলনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার
টেকনাফের জালিয়ার দ্বীপে অবৈধভাবে প্রবেশকালে ২৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
এ সময় উপস্থিত ছিলেন- টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন অফিসার লেফটেনেন্ট এম মুহতাসিন বিল্লাহ (শাকিল)।
লে. কর্নেল শেখ খালিদ জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। একপর্যায়ে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় করে ৩/৪ জন ব্যক্তিকে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির স...
