জাপানের কাছে জার্মানীর পরাজয় !
২৭ ঘণ্টার ব্যবধানে কাতার বিশ্বকাপে ঘটলো দুটি অঘটন। দূর্ঘটনার নায়ক এশিয়ার দুই দল সৌদি আরব ও জাপান। চারবার বিশ্বকাপ জয়ী জার্মানীকে ২-১ গোলে হারিয়েছে জাপান। সৌদি আরবও আর্জেন্টিনাকে হারিয়েছিলো ২-১ গোলের ব্যবধানে।
জয়ের নায়ক ডোয়ান
গ্রুপ ‘ই’ থেকে নিজেদের প্রথম ম্যাচে আল খলিফা স্টেডিয়ামে বুধবার (২৩ নভেম্বর) রাতে ফেভারিট জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ডোয়ান ও আসানোর গোলে। জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন গুন্ডোগান। প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে জাপান।
অথচ ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছিল জার্মানি। আক্রমণের পর আক্রমণে বিপর্যস্ত ছিল জাপানি ডিফেন্স। তবে দ্বিতীয়ার্ধে সৌদি আরবের মতই চমক দেখিয়েছে জাপান। প্রথমার্ধে ১টি আক্রমণ করা জাপান দ্বিতীয়ার্ধে আক্রমণ করে ১১টি! জয়ের দুই নায়ক ডোয়ান ও আসানো। আসানো এর আগে বেশ কয়েকবার গোলের চেষ্টা করেও পাননি। শেষ পর্যন...









