
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বার্লিনে কৌশলগত সংলাপ এবং সংযুক্ত আরব আমিরাত-জার্মান বিনিয়োগ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে এক রাষ্ট্রীয় সফরে গেলে তাকে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। সেখানে তিনি ফেডারেল চ্যান্সেলরিতে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সাথে সাক্ষাৎ করেন।
সফরকালে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনায় বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষর হয়।
চুক্তি বিনিময়ের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ উপস্থিত ছিলেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী নুরা বিনতে মোহাম্মদ আল কাবী এবং জার্মানির পক্ষে ফেডারেল পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হান।
সংযুক্ত আরব আমিরাত ও জার্মানির মধ্যকার দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ওপর ভিত্তি করে তাদের কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর মধ্যে সহযোগিতা প্রসারিত করা, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং জ্বালানি খাতে।
উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির চেয়ারম্যান আলী বিন হাম্মাদ আল শামসি, শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী এবং ফেডারেল রিপাবলিক অফ জার্মানিতে পররাষ্ট্র মন্ত্রীর বিশেষ দূত ড. সুলতান বিন আহমেদ আল জাবের, প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন মুবারক আল মাজরুয়ী,প্রতিমন্ত্রী লানা জাকি নুসেইবেহ এবং প্রতিমন্ত্রী নুরা আল কাবী এবং ফেডারেল রিপাবলিক অফ জার্মানির পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা চুক্তি স্মারকলিপি ও চিঠি বিনিময় করেন।
ঘোষিত চুক্তি, সমঝোতা স্মারক এবং অভিপ্রায় পত্রগুলোর মধ্যে রয়েছে:
১. সংযুক্ত আরব আমিরাত-জার্মান বিনিয়োগ পরিষদ প্রতিষ্ঠার বিষয়ে যৌথ অভিপ্রায় ঘোষণা।
২. কৌশলগত সংলাপ শুরুর ঘোষণাপত্র
৩. বার্লিন বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থাগুলোর জন্য বিমান পরিবহন ব্যবস্থা এবং প্রবেশাধিকার সংক্রান্ত স্মারকলিপি।
৪. যাত্রী পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে একটি আন্তর্জাতিক উদ্যোগের উন্নয়নে সহযোগিতা চুক্তি।
৫. প্রতিরক্ষা ও নিরাপত্তায় সহযোগিতার একটি কাঠামো অন্বেষণ বিষয়ক অভিপ্রায় পত্র।
৬. জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত সম্প্রসারণের বিষয়ে যৌথ অভিপ্রায় ঘোষণা।
৭. জার্মানিতে ডেটা সেন্টারে বিনিয়োগ সংক্রান্ত যৌথ অভিপ্রায় ঘোষণা।
৮. সকল প্রকার অপরাধ দমনে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।
৯. ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত চুক্তি।
১০. পরিবেশ ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।
১১. ডেটা হোস্টিং ও তথ্য ব্যবস্থায় সহযোগিতা স্থাপনের অভিপ্রায় পত্রের খসড়া।
১২. সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।
শেখ মোহাম্মদের রাষ্ট্রীয় সফর সংযুক্ত আরব আমিরাত ও জার্মানি কৌশলগত সম্পর্ক আরও গভীর করেছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ।
আন্তর্জাতিক ডেস্ক -১৩/ডিএসই-৯
