
স্টাফ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অচেতন অবস্থায় উদ্ধারের পর তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মঈন আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য মেঘমল্লার বসুকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
মঈন বলেন, চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী তিনি এখন আশঙ্কামুক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামীকাল [বৃহস্পতিবার] সকালে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে।
মঙ্গলবার মধ্যরাতের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি স্থান থেকে মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম জানান, তার শরীরে দৃশ্যমান কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রথমে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামিম-১০/ডিএসই-৯
