Thursday, September 3

সন্তানদের ভবিষ্যতের জন্য চিকিৎসার মানোন্নয়ন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে এক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা : মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সভাকক্ষে সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাত বিশ্বের যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর এবং আমরা করব।

মন্ত্রী বলেন, ‌‘সমাজের প্রত্যেকটি স্তর থেকে আমাদের দুর্নীতি নির্মূল করতে হবে। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত। সবাই মিলে আমরা জনগণের রায় নিয়েছি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। কাজেই আমাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে আমাদের একেবারে নিশ্চিত সততা ফিরিয়ে আনতে হবে। হাসপাতালে উন্নতমানের খাবার, ডাক্তার ও নার্সদের রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার, এটাকে উন্নত করতে হবে। ঘুরেফিরে একটা কথাই – দেশটা বাঁচাতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। নেশাকে না বলতে হবে, জুয়াকে না বলতে হবে। দেশটাকে টিকিয়ে রাখতে হলে, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য হলেও চিকিৎসার মানোন্নয়ন করতে হবে।’

কানিজ-৩১/ডিএসই-৮