
ঢাকা : আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শত সীমাবদ্ধতার মধ্যেও শহীদদের পরিবারের পাশে ছিলো আছে এবং থাকবে সরকার।
এসময় দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তাদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার শহীদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এছাড়া যতোদিন পর্যন্ত বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় ততোদিন শহীদ পরিবারের সদস্যদের সমর্থন চান তিনি। তাদের প্রত্যাশা পূরণে সরকারের উদ্যোগ আরও এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
হামিম-২৮/ডিএসই-৮
