Thursday, September 3

প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা : আজ ‎বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়াসহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে।

মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন জানান।

পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী নারী ছাড়াও এক বছরের বেশি বয়সী প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ পাবেন এই ওরাল ভ্যাকসিন।

নওরিন-২০/ডিএসই-৮