
ঢাকা : রোববার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের মোট ৪০৯ জন প্রকৌশলীকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), ১৩৫ জন উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপ-বিভাগীয় প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) রয়েছেন।
সহকারী প্রকৌশলীদের মধ্যে ১০০ জনকে ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরে, ২০ জনকে রাজশাহী, ৩৪ জনকে চট্টগ্রাম, ২০ জনকে খুলনা, ১২ জনকে বরিশাল, ৭ জনকে সিলেট, ৯ জনকে ময়মনসিংহ এবং ১৭ জনকে রংপুর বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।
উপ-বিভাগীয় প্রকৌশলীদের মধ্যে ৭৯ জনকে ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরে, ১৮ জনকে রাজশাহী, ৩২ জনকে চট্টগ্রাম, ২০ জনকে খুলনা, ১০ জনকে বরিশাল, ৯ জনকে সিলেট, ৭ জনকে ময়মনসিংহ এবং ১৫ জনকে রংপুর বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)-কে লটারির মাধ্যমে বদলি করা হয়।
হামিম-১৬/ডিএসই-৮
