Wednesday, July 29

এনসিপি-কে আটকাতে পথে পুলিশের ট্রাক

শ্রীমঙ্গল এলাকায় একটি ট্রাক সড়কের ওপর আড়াআড়ি করে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

শ্রীমঙ্গল : ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের নিষেধাজ্ঞা ১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের পথে রওনা হলে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় একটি ট্রাক সড়কের ওপর আড়াআড়ি করে দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।

সেখানে এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি’র বহরে প্রায় ১০টি মাইক্রোবাস রয়েছে। অপরদিকে শতাধিক পুলিশ মূল সড়কে অবস্থান নিয়ে পথ আটকে রেখেছেন। এরপর গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এনসিপি নেতারা পুলিশের বাধা তুলে নেওয়ার কথা বলছেন। তবে ১৪৪ ধারার মধ্যে পুলিশ এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে নিষেধ করেছেন।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য আরাফাত বলেন, মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর একটি ব্রিজের ওপর ট্রাক দিয়ে আটকে দিয়েছে পুলিশ। সেখানে অবস্থান করছেন দলের নেতাকর্মীরা।

সবর্বশেষ তথ্য মতে এনসিপি’রা নেতাদের গাড়ি বহর পুলিশের বেরিকেট সরিয়ে হবিগঞ্জ রওনা হয়েছে।

কামাল-২৯/ডিএসই-৭