Wednesday, July 29

র‍্যাবের পরিবর্তিত নাম হতে পারে স্পেশাল রেসপন্স ফোর্স বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

ঢাকা : গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় জাতিসংঘ, গুম-সংক্রান্ত তদন্ত কমিশন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা র‍্যাব বিলুপ্তির সুপারিশের প্রেক্ষিতে স্পেশাল রেসপন্স ফোর্স (এসআরএফ) অথবা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুলিশের অধীনে নতুন ইউনিট গঠনের প্রস্তাব দিয়ে পৃথক আইনের খসড়া তৈরি করছে মন্ত্রণালয়।

আইনের খসড়া নিয়ে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাবকে নামমাত্র পুলিশের অধীনে না রেখে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্রগুলো বলেছে ২৯ জুলাই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে আরেকটি সভা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে সবার মতামত নিয়ে আইনের খসড়া চূড়ান্ত করা হতে পারে।

খসড়ায় মোট ৯টি অধ্যায়ে ২৯টি ধারা রাখা হয়েছে। এর মধ্যে ইউনিটের গঠন, দায়িত্ব, তল্লাশি ও গ্রেপ্তার, ফৌজদারি অপরাধের তদন্ত, সদস্যদের অপরাধ ও শাস্তি, শৃঙ্খলা, অভিযোগ প্রতিকার, প্রশিক্ষণ এবং পুরোনো র‍্যাবের সম্পদ ও সদস্য স্থানান্তরের বিধান রয়েছে।

কানিজ-২৬/ডিএসই-৭