ঢাকা : শনিবার (২৫ জুলাই) ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সূত্রে জানা যায়, গোয়েন্দাদের একটি দল সকাল ৬ টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পার্শ্বে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে মোঃ রমজান চৌধুরী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ছবি : ডিএমপি নিউজ
কামাল-২৫/ডিএসই-৭
